শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্বের অন্যতম বৃহৎ ও মানসম্মত শিক্ষা হাবে পরিণত হওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজনীয় সম্ভাবনা, সক্ষমতা ও মানবসম্পদ রয়েছে। সঠিক পরিকল্পনা, যুগোপযোগী শিক্ষা নীতি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের শিক্ষা খাতকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তোলা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের উচ্চশিক্ষা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের চলমান উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে।