বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ শিরোনাম:
দীর্ঘ ৪৬ বছর পর জেগে উঠতে পারে পটুয়াখালী বিমানবন্দর, সম্ভাব্যতা সমীক্ষা শুরু ঝালকাঠির স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তদারকি জোরদারের আশ্বাস সিভিল সার্জনের রাজাপুরে ১৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, এক বছরের কারাদণ্ড ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রাশিয়ায় গ্রেপ্তার জাপানি সাংবাদিক, গুপ্তচরবৃত্তির অভিযোগে নতুন কূটনৈতিক উত্তেজনা সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার কতটা ঝুঁকিপূর্ণ? ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ: ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর ‘কিং’ মুক্তির আগেই বক্স অফিসে রেকর্ড, উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা হাবে পরিণত করার সক্ষমতা রয়েছে: শিক্ষামন্ত্রী ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

AKM Motaleb Hossain / ৫ Time View
Update : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। পরে তারা সরে না গেলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পাশাপাশি লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বিদ্যমান মজুরি দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। তাই ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

তবে সংঘর্ষে হতাহত বা আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর