ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের বান্দাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঝালকাঠি শহরের এসপি অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা মালেক খানের ছেলে তানভীর খান (২৪) এবং গোরস্থান রোডের আবুল কালাম হাওলাদারের ছেলে মো. হুমায়ুন কবির (২৮)। তানভীর খান বাসন্ডা কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের লঞ্চঘাটের বেড়িবাঁধ এলাকা থেকে ৩০ পিস ইয়াবা নিয়ে একটি রিকশাযোগে শহরের দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বান্দাঘাট এলাকায় অবস্থান নেন ঝালকাঠি থানার এসআই পারভেজ, এসআই রিয়াজ এবং এএসআই বাপ্পি।
রিকশাটি বান্দাঘাট এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ